সুবর্ণচর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা আকতার শিরিন সাধারণ সম্পাদক রোকসানা আক্তার

মুজাহিদুল ইসলাম সোহেল:


নোয়াখালী সুবর্ণচর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুবর্ণচর উপজেলা ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০০৫ সালে সুবর্ণচর উপজেলা গঠনের পর ক্ষমতাসীনদল আওয়ামীলীগের সহযোগী সংগঠনটির কমিটি ঘোষণা করেন। সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি রাশেদা আকতার শিরিন ও সাধারণ সম্পাদক রোকসানা আক্তার (রোকসানা কামাল চৌধুরী)কে মনোনীত করে কমিটি অনুমোদন করা হয়।

সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নোয়াখালী জেলার সভাপতি নিলুফা মোমিন ও সাধারণ সম্পাদক রেনু চৌধুরী সাক্ষরিত প্যাডে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি রাশেদা আকতার শিরিন, সাধারণ সম্পাদক রোকসানা আক্তারসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ