হঠাৎই বন্ধ ফেসবুক, কারণ কি ?
হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না ফেসবুক ব্যবহারকারীরা। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের পর থেকে ফেসবুকে লগইনের চেষ্টা করেও সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বিষয়টি সুবর্ণ সময়কে জানিয়েছেন ব্যবহারকারীরা।
কি জন্য এমনটি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, মেটার নিজেদের পলিসি পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। তবে, বিষয়টি নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি ফেসবুকের নির্মাতা প্রতিষ্ঠান মেটা থেকে।
ফেসবুক ব্যবহারকারী মধ্যে তরুণ নির্মাতা ‘জিসান রহমান’ আমাদের সুবর্ণ সময়কে জানান, মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের পর হুট করেই আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। এরপর থেকেই আমি অনেক চেষ্টা করছি ঢুকতে পারছি না। প্রথমে মনে করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি, কয়েকবার আমি ফরগেট পাসওয়ার্ড দেয়, জিমেলে ওটিপি আসে, এরপর নতুন পাসওয়ার্ড বারবার দেওয়ার পরেও আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করিতে পারছিনা। এরপর আমার এক বড় ভাই মোহন ভাই আমার কাছে এসে জানাই তাহারও ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হলো। এরপর আমার টিমের অভিনেতা ইব্রাহীম খলিল ফোনে আমাকে জানাই তারসহ তাহার পরিবারের সকলের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট প্রবেশ করিতে পারছেনা। এরপর জানতে পারি আশপাশের অনেকের সাথে এমন হয়েছে।
জানা গেছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই ফেসবুকে এই সমস্যা দেখা দিয়েছে।




Post Comment