হাতিয়ার চেয়ারম্যান ঘাট পুলিশ রেস্ট হাউজ উদ্বোধন করলেন ডিআইজি মো. আনোয়ার হোসেন

মুজাহিদুল ইসলাম সোহেল :


নোয়াখালীর  হাতিয়ার নব নির্মিত চেয়ারম্যান ঘাট নবনির্মিত পুলিশ রেস্ট হাউজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালের দিকে নব নির্মিত চেয়ারম্যান ঘাট পুলিশ রেস্ট হাউজ, হাতিয়া,নোয়াখালী’র শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন(বিপিএম বার,পিপিএম বার)।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম)। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক সহ উধ্বর্তন কর্মকর্তা  বৃন্দ।

নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) বলেন, ডিআইজি মহোদয় চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ