হাবিবিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
সুবর্ণচর( নোয়াখালী )প্রতিনিধি
প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্ব চরবাটা হাবিবিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
পূর্ব চরবাটা গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ইভেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জমিদাতা এটিএম আতাউর রহমান, সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার মো. আরিফুর রহমান, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার একরামুল হক, হাজী আব্দুর রহমান জামে মসজিদের খতিব এটিএম লুৎফুর রহমান, ইউপি সদস্য রফিক উল্লাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছালেহ উদ্দিন, সুবর্ণচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সমিতির সভাপতি আপন ও সিএইচসিপি আরমান হোসেন সবুজ।
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া কমিউনিটি ক্লিনিক থেকে সব শ্রেণি-পেশার মানুষকে নানা ধরনের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।



Post Comment