১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।
শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় ওই লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা দু জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে।
পরে বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার থানায় গিয়ে ওই লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। পরে থানায় মামলা হলে ধর্ষক সিরাজুলকে আটক করা হয় বলে ওসি জানান।



Post Comment