৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আরেগদিন শনিবার ৮ দশমিক ৩ ডিগ্রি এবং গত শুক্রবার ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

পঞ্চগড় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জেলো জুড়ে থাকছে কুয়াশা। সঙ্গে বইছে পাহাড়ি হিম বাতাস। সূর্যের আলো ছড়াতেই জেলায় খানিকটা স্বস্থি নেমে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।’

জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ