৪২তম বিসিএস ক্যাডার ডাক্তার জাকির হোসাইনকে সংবর্ধনা

সুবর্ণচর প্রতিনিধি :


৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডাক্তার জাকির হোসাইনকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার (৩০ মে) সুবর্ণচরের সুবর্ণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডাক্তার জাকির হোসাইন বলেন,
“আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সংবর্ধনার জন্য। দীর্ঘদিন আমার গেজেটটি পেন্ডিং ছিল, অবশেষে ৫ আগস্ট সেটি প্রকাশিত হয়। আমি এই এলাকারই সন্তান—আমার স্কুল, কলেজ সবই এখানে। আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। সকলের দোয়া চাই যেন এই এলাকার মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে পারি।”

সুবর্ণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন,
“আমরা গত ১০ বছর ধরে সুবর্ণচরের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমাদের লক্ষ্য শুধুই ব্যবসা নয়, মানুষের পাশে থাকা। নবীন বিসিএস ক্যাডার ডাক্তার জাকির হোসাইন আমাদের গর্ব। প্রতি শুক্রবার তিনি আমাদের কেন্দ্রে রোগীদের বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। আমরা আশা করি তিনি আরও উচ্চতর সেবাদানে অগ্রণী ভূমিকা রাখবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার জাকির হোসাইনের গর্ভধারিণী মা, তার সহধর্মিণী ডাক্তার সাবিহা শারমিন এবং তাঁদের সন্তান।


ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে উপস্থিত ছিলেন সুবর্ণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের অন্যান্য অংশীদার মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ, মোহাম্মদ কামাল হোসেন, মোঃ হামিদ উল্যাহসহ সুবর্ণচরের বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ এবং এলাকার গুণীজন।

সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই মিলনমেলাটি যেন রূপ নেয় এক অনুপ্রেরণার গল্পে—যেখানে এক মেধাবী তরুণ নিজের অধ্যবসায়, পারিবারিক সহযোগিতা ও এলাকাবাসীর দোয়া নিয়ে দেশের সেবায় নিজেকে প্রস্তুত করেছেন।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ