এপেক্স ক্লাব অব নোয়াখালী ৫০টি কমভাগ্যবান পরিবারে জরুরী খাদ্য সহায়তা দিলো
নিজস্ব প্রতিবেদক:
ধারাবাহিক সার্ভিসের অংশ হিসাবে এপেক্স ক্লাব অব নোয়াখালী এর পক্ষ থেকে ৫০টি কমভাগ্যবান পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করেন।
এতপচাল, মসুর ডাল, সয়াবিন তৈল, পেয়াজ, চনাবুট, পোলাও চাল, সেমাই, চিনি, বাদাম, কিচমিচ প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, এলজিপিএনপি এপেঃ ডাঃ জবিউল হোসেন, এনইএস এপেঃ আবু সায়েদ, পিডিজি-৮ এপেঃ মোনাব্বর হোসেন সেলিম, পিএনইডি এপেঃ সাইফুল্লা কামরুল।
এপেক্স ক্লাব অব নোয়াখালী এর সভাপতি এপেঃ ইকবাল সিরাজী, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপেঃ নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আলাউদ্দিন সোহেল, সার্ভিস ডিরেক্টর এপেঃ ইব্রাহিম খলিল কচি, সার্জেন্ট এট আর্মস এপেঃ শামসুদ্দিন সৈকত।



Post Comment