এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে শিশু- কিশোরদের মনোবিকাশে এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ব্র্যান্ডিং এর লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।

নোয়াখালী প্রতিনিধি :

১২ জুন শুক্রবার নোয়াখালীর জেলাশহর মাইজদীতে মোশাররফ গ্রামার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সারাদিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। ৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিষয়গুলো ছিল, সংগীত(ছড়াগান,দেশাত্মবোধক, রবীন্দ্র ও নজরুল সংগীত), কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা।

এ ৪টি বিষয়ে শ্রেণি অনুসারে ১৭ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারশতাধিক শিশু কিশোর প্রতিযোগীদের মধ্যে ৫১ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

সংগীত ও আবৃত্তিতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক এপেক্সিয়ান মাহতাবউদ্দিন আরজু ও শান্তন চন্দ্র দাস।

এপেক্স ক্লাব অব নোয়াখালীর পালাবদল অনুষ্ঠানে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আকর্ষনীয় সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হবে।

এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান ইব্রাহিম খলিল উল্লাহ কচি ও পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর সোহেবুর রহমান সোহাগের নেতৃত্বে প্রতিযোগিতা আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন, পিডিজি-৮ এপে. মোনাব্বর সেলিম, ক্লাবের অতীত সভাপতি এপে. আলাউদ্দিন সোহেল, আবৃত্তি ও গান প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও অতীত সভাপতি এপে. আহমেদ উল্লাহ পারভেজ, সদ্য অতীত সভাপতি এপে. মো.শাহজাহান, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা কমিটির আহবায়ক ও জুনিয়র সহ সভাপতি এপে. দিবাশ্রী ভট্ট,
কোষাধ্যক্ষ এপে. মো. হুমায়ুন কবির, ক্লাববোর্ড সদস্য অজয় কুমার দে, সদস্য এপে. নাজিম উদ্দিন,এপে.অজয় দাস ও ক্লাব প্রেসিডেন্ট এপে. মোজাহিদুল ইসলাম সোহেল, এবং ক্লাবসদস্যদের স্পাউসগণসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা-৮ এর সেক্রেটারি ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের অতীত সভাপতি এপে. মো. মহসিন, জেলা ট্রেজারার এপে. আব্দুর রহিম, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি এপে. নাসিম উদ্দিন রাসেল, এপেক্স ক্লাব সোনাইমুড়ির সভাপতি সাজ্জাদুর রহমান নিশাত, এপেক্স ক্লাব অব ভাষা শহিদ সালামের আইপিপি এপেক্সিয়ান ডা. ইমতিয়াজ সহ বিভিন্ন এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ