গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল ট্রাক্টর চালকের
নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর সেনবাগে গাছের নিচে চাপা পড়ে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
নিহত মো.ইব্রাহীম (৩৫) ময়মনসিংহ জেলার ফলফুর উপজেলার বালিয়ারা গ্রামের মো.ইমান আলীর ছেলে।সোমবার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। দুপুরের দিকে নিজের গাড়িতে একা নিজে গাছ তুলতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম দীর্ঘ দিন থেকে সেনবাগ উপজেলা ডমুরুয়া ইউনিয়ন গাজীরহাট এলাকায় বসবাস করতেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Comment