সুবর্ণচরে ডাল ও তেলজাতীয় ফসলের অন্তর্ভুক্তিকরণ বিষয়ে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরেশন (বিএডিসি)র চরাঞ্চলের শস্যবিন্যাসে ডাল ও তেলজাতীয় ফসলের অন্তর্ভুক্তিকরণ বিষয়ে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থেকে দুই দিনব্যাপী ডাল ও তৈলবীজ বর্ধন খামার আধুনিকীকরণ ও চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের আওতায় বিএডিসি মিলনায়তনে এ প্রশিক্ষণে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরের অর্ধশতাধিক উপসহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিএডিসির প্রকল্প পরিচালক আজিম উদ্দিনের সভাপতিত্বে মো আসিফ ইকবাল এর সঞ্চালনায় প্রশিক্ষণের প্রধান বক্তা হিসেবে ছিলেন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ দিদার উল আলম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) অজিত দে।
প্রশিক্ষক হিসেবে বৃহত্তর নোয়াখালীর প্রকল্প পরিচালক মোঃ নুরনবী, বারি নোয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.মহিউদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মো মহসিনপ্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার ৪৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অভিজ্ঞতা বিনিময় ও সনদপত্র বিতরণ করা হবে।



Post Comment