সুবর্ণচরে ইটবোঝাই ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক স্বর্ণ ব্যবসায়ী নিহত

সুবর্ণচর প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ইটবোঝাই ট্রাক্টরট্রলির চাপায় মোটরসাইকেলের চালক হ্নদয় মজুমদার(২৪) নিহত হয়েছেন। এতে পঙ্কজ মজমুদার নামের মাটর সাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। আহত নিহতরা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের ভূঁইয়ার হাট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হ্নদয় মজুমদার চরবাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে। সে হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকার ঘাটের স্বর্ণ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দোকান বন্ধ করে দোকান কর্মচারীসহ ভাত খাওয়ার জন্য বাড়িতে আসেন। ভাত খেয়ে দোকানের কর্মচারী পঙ্কজ মজমুদারকে নিয়ে মোটরসাইকেল যোগে দোকনের দিকে যাচ্ছিলেন হ্নদয়। পথে তাদের মোটরসাইকেলটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের ভূঁইয়ার হাট ব্রীজ এলাকায় পৌঁছলে সরু ব্রীজের উপর হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি পিকআপকে সাইড দিতে রাস্তার পাশে দাঁড়ায়। এসময় ইটবোঝাই ট্রাক্টরটি ও দাঁড়ানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে মোটরসাইকেলের উপর উঠে তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে হ্নদয় ছিটকে পড়লে মাথার উপর দিকে ট্রাক্টরের চাকা গিয়ে মাথা থেতলে ঘটনাস্থলে হ্নদয় মজুমদার মারা যান আর পঙ্কজ মজুমদার গুরুত্বর আহত হয়। আহত পঙ্কজ মজুমদারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ