শখের ধানক্ষেত!

প্রফেসর সফিকুল সাজু::


শখের ধানক্ষেত।

গত এক বছর বাড়িতেই কেটেছে বেশির ভাগ সময়। তাই এবার প্রায় সাড়ে তিন একর জমিতে ধানচাষ করেছি। বলা যায় এটি আমার পুরনো পেশা। লক ডাউনের ছুটিতে অবসর সময়ে খুব শখ পেয়ে বসেছিল কৃষক হতে। পুরনো অভ্যেসে ফিরে যেতে। খাদ্যের অভাব পূরণ, বাড়তি আয় এবং শখের পূর্ণতা; সবই আছে এই ধানক্ষেতে বিছিয়ে থাকা সবুজ স্বপ্নে। সবুজের সঙ্গে সম্পর্ক আমার আবেগের। এখানে আমাদের কত স্মৃতি, কত গল্প, কত রূপকথা!

মাটির সঙ্গে প্রেম আমার আশৈশব। তাই মাটিতেই স্বপ্ন দেখি। নিজের আবাদী ক্ষেতের সবুজে মিশে যে ভালো লাগা অনুভূতি কাজ করে, তা অর্থাঙ্কে অমূল্য। কতটুকু ফলন হবে জানি না। তবে এ কাজে মন ভালো থাকে। কৃত্রিম পৃথিবী থেকে একটু বিরত থাকার সুযোগ পাই। অন্য কৃষকদের সঙ্গে আমার পার্থক্য এখানে। লস হবার ঝুঁকি নেই। আলহামদুলিল্লাহ।

আকাবাঁকা গ্রামীণ সড়কের দুপাশে বিছিয়ে আছে আমার রঙিন স্বপ্ন। সবুজ বিপ্লব গড়ে তুলবে সোনালি ফসল।

নিজেকে চাষী ভাবতে মন্দ লাগে না।
দোয়া করবেন…. ☺️

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ