সুবর্ণচরের কৃতী সন্তান নাইমুল আজ ইতালির মাঠে
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কৃতী সন্তান *নাইমুল* আজ ইতালির মাঠে নামছেন *Grifone Calcio FC U15* দলের হয়ে। ইতালির অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এই ম্যাচ।
নাইমুল ২০১২ সালের ১৯ জুলাই সুবর্ণচরের এক স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা *জামশেদ আলম* বর্তমানে জীবিকার তাগিদে পরিবারসহ ইতালির রোম শহরে বসবাস করছেন। সেখানেই বড় হচ্ছে নাইমুল এবং ফুটবলকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে ইউরোপের মাঠে।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা এবং পরিবারের নিরবচ্ছিন্ন সাপোর্ট পেয়ে নিজেকে তৈরি করেছে সে। নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের মধ্য দিয়ে জায়গা করে নিয়েছে ইতালির নামকরা ক্লাব *Grifone Calcio FC U15* দলে।
সুবর্ণচরের মানুষের কাছে নাইমুল এখন এক গর্বের নাম। প্রবাসে থেকেও দেশের পতাকা উঁচু করে ধরার স্বপ্ন নিয়ে মাঠে নামছেন এই তরুণ ফুটবলার।
নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে নাইমুল বলেন,
“একদিন বাংলাদেশের জাতীয় দলে খেলতে চাই, দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনাই আমার স্বপ্ন।”
তার এই পথচলা শুধু তার পরিবারের নয়, পুরো সুবর্ণচরবাসীর জন্য এক গর্বের বিষয়। তরুণ প্রজন্মের কাছে সে হয়ে উঠেছে নতুন এক অনুপ্রেরণা।



Post Comment