৩৫ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেল নুহিন
কুমিল্লা প্রতিনিধি::
৩৫ হাজার টাকা মুক্তিপণে
ছাড়া পেল নুহিন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট খোরশেদ আলম এর ছেলে আনাস ইসলাম নুহিন (১০ বছর)
অবশেষে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়েছে। ৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে নিয়ে এসে আলেখারচর বিশ্বরোডে ছেড়ে যায়। শিশু নুহিন মানসিকভাবে বিপর্যস্ত ও ভীতসন্ত্রস্ত।
তাকে উদ্ধারের বিষয়টি তার পিতা এড. খোরশেদ নিশ্চিত করেছেন।
এর আগে অপহরণকারীদের চাহিদা অনুযায়ী একটি নগদ নাম্বারে তার পিতাকে পরিশোধ করতে হয় ৩৫ হাজার টাকা।
গত ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল অনুমান চারটার সময় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে অপহৃত হয় নুহিন।



Post Comment