সুবর্ণচরের প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেন আর নেই
শোকবার্তা::
পরম শ্রদ্ধাভাজন শিক্ষা গুরু, অসংখ্য ছাত্র ছাত্রীর শিক্ষা জীবনের প্রতিকৃত ও শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং সুবর্ণচর উপজেলা-সদর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব দেলোয়ার হোসেন(৭২)স্যার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল সকাল ৯ টায় শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি তিন সন্তান, এক স্ত্রী, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্যারের মৃত্যুতে আমরা সুবর্ণ সময় পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রবীণ শিক্ষক দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালী ৫ আসনের এমপি জনাব একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম,সুবর্ণচর উপজেলা নির্বাহি অফিসার এসএম ইবনুল হাসান, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সুবর্ণচর উপজেলার নেতারা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলার নেতারা , প্রাক্তন ছাত্র শহীদুল্লাহ বাচ্চু,সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্র দাস, সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু প্রমূখ।



Post Comment