সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা
সুবর্ণচর প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে সুইসাইড নোট লিখে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত নাহিদা আক্তার শাবনুর (১৭), উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের চর জিয়া উদ্দিন গ্রামের আবুল কালামের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে, বৃধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ বাড়ির বসত ঘরে আঁড়ির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং নিহত নাহিদার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে।
স্থানীয়রা জানান, প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মায়ের বকুনি খেয়ে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে একটি
সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুও জন্য আমার মা—বাবা দায়ী নয়। আমার কবর যেন বাড়ির সামনে দেয়। আরিফ তোমার জন্য আমার কলঙ্ক।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



Post Comment