সুবর্ণচরে এক সপ্তাহ ব্যাবধানে করোনা রোগী বেড়েছে দ্বিগুণ
সুবর্ণচর প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচরে গত এক সপ্তাহের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। গেল সপ্তাহে যেখানে করোনা রোগীর সংখ্যা ছিল ৮ জন, চলতি সপ্তাহে সে সংখ্যা বেড়ে হয়েছে ১৭ জন।
শুধু রবিবারে সুবর্ণচরে যারা করোনা পজিটিভ পাঁচজনের।
এরা হলেন চরজুবিলী ইউনিয়নের ইকবাল হোসেন ও রৌশন আরা বেগম, পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের ফাতেমা বেগম ও চরমজিদ গ্রামের
মমতাজ বেগম, চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের
পপি রানী দাস।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান বলেন, ঢাকা চট্টগ্রাম থেকে কিছু লোক সুবর্ণচরে প্রবেশ করায় এই সংক্রমণের হার বেড়েছে, সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি রয়েছে।



Post Comment