আল্লাহর দান ফি-সাবিলিল্লাহ ফান্ড সুবর্ণচরের সকল ইউনিয়নে ইফতার, সেহেরী ও ত্রাণ বিতরণ

সুবর্ণচর প্রতিনিধি::


আল্লাহর দান ফি-সাবিলিল্লাহ ফান্ড সুবর্ণচরের সকল ইউনিয়নে ইফতার, সেহেরী ও ত্রাণ বিতরণ করছেন।

গতকাল শনিবার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংগঠনটি ভাষ্যমতে, আনুষ্ঠানিক ভাবে অতীতের ন্যায় কার্যক্রম শুরু হয়েছে, এই ত্রাণ বিতরণের কাজ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

চরজব্বর থানা ওসি জিয়াউল হক খন্দকার, আল্লাহর দান ফি-সাবিলিল্লাহ পান্ডের সকল মানবিক কাজকে সাধুবাদ জানিয়ে দিকনির্দেশনা দিয়ে সরোজমিনে ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে মানবিক পুলিশের পরিচয় দিয়েছেন!

সংগঠনের সদস্য লোকমান হোসেন বাবর বলেন, ২০০৩ সাল থেকে সুবর্ণচরের প্রতিটি ইউনিয়নে পবিত্র রমজান মাসে আমরা ইফতার সেহরি ও ত্রান বিতরণ করে আসছে। অতীতের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী আমাদের কার্যক্রম পরিচালিত হবে। সমাজে কোন মানুষ অভুক্ত থাকলে খবর পাওয়া মাত্রই আমরা তাঁর কাছে ছুটে যাচ্ছি।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ