কম ভাগ্যবানদের মাঝে এপেক্স ক্লাব অব নোয়াখালীর ইফতার বিতরণ
নোয়াখালী প্রতিনিধি ::
কম ভাগ্যবান মাঝে এপেক্স ক্লাব অব নোয়াখালীর সার্ভিস অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিয়মিত সেবাকার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার বিকালে এপেক্স ক্লাব অব নোয়াখালী এর উদ্যোগে নোয়াখালী ৫০০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে শতাধিক রুগীর স্বজন ও শ্রমজীবীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত সেবাকার্যক্রমে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, এনইএস এপে. আবু ছায়েদ, পিএনইডি এপে. সাইফুল্যাহ কামরুল, পিডিজি-৮ এপে. মোনাব্বর হোসেন সেলিম, এপেক্স ক্লাব নোয়াখালীর সভাপতি এপে. ইকবাল সিরাজি, সি.সহসভাপতি এপে. আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি এপে. নজরুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপে. ইব্রাহিম খলিল কচি, সার্জেন্ট এট আমর্স এপে. সামছুদ্দিন সৈকত, সদস্য এপে.নুরুল ইসলাম, প্রো-এপেক্সিয়ান আবিরসহ এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন।



Post Comment