নোয়াখালীর ১টি পৌরসভাও ৬টি ইউনিয়ন লকডাউন ঘোষণা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা সহ ৬ টি ইউনিয়নে লকডাউন ঘোষণা।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা.ইফতেখার হোসেন। তিনি আরো জানান, আজ বিকেল ৪টায় জেলা করোনা কমিটির সভা শেষে এই সিন্ধান্ত নেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন প্রমূখ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নের প্রবেশ পথে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। করোনা ভাইরাস যাতে বিস্তার না করে সেই জন্য কাউকে প্রবেশ বা বের হতে নিষেধ করে মাইকিং করা হবে।



Post Comment