সুবর্ণচরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী
মুজাহিদুল ইসলাম সোহেল::
নোয়াখালীর সুবর্ণচরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী চলে এই প্রদর্শনী।
সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের বাস্তবায়ন করেন সুবর্ণচর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাক্তার তাসলিমা ফেরদৌসির সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায়, সুবর্ণচর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খারুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিবুল্ল্যাহ মুহিত, চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী, চরজব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.শাহজাহান, জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার আব্দুর রব, বিশিষ্ঠ সমাজ সেবক ছায়েদুল হক ভূঁইয়া, উপজেলা নারী নেত্রী রোকসানা কামাল চৌধুরী, কামাল চৌধুরী প্রমূখ।



Post Comment