সুবর্ণচরে দেশীয় মাছ রক্ষায় মৎস অধিদপ্তরের অভিযান

সুবর্ণচর প্রতিনিধি ::


সুবর্ণচরে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় খালবিলে অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর।এসময় অভিযান চালিয়ে শতাধীক ভেসাল জাল উচ্ছেদ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার বাতাইন্না খালে উপজেলা মৎস কর্মকর্তা মো.খোরশেদ আলম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযান বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম জানান, উপজেলায় অবৈধভাবে খালের উপর স্থাপিত ভেসাল জাল দেশীয় প্রজাতির মাছের পোনা নিধন করছে বর্ষা মৌসুমে। এ সময় খালবিলে দেশীয় মাছের পোনা রক্ষায় আমরা তৎপর আছি। প্রত্যেক খালবিলে অবৈধ ভেসাল জালের বিরুদ্ধে অভিযান চলবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ