সুবর্ণচরে বিদ্যালয় শুমারী ফরম জমা দেয়নি ৪৩টি প্রতিষ্ঠান
মুজাহিদুল ইসলাম সোহেল::
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয় শুমারী ফরম জমা দেয়নি ৪৩টি প্রতিষ্ঠান। ‘বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)—২০২১’র তথ্য সংগ্রহ ফরম সরবরাহ, ফরম পূরণ এবং অনলাইনে ডাটা এন্টি্র ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তথ্য সংগ্রহ ফরমের হার্ড কপি সংশ্লিষ্ট কর্মকর্তা/শিক্ষা/কর্মচারীরা পূরণ করে ‘প্রাথমিক বিদ্যালয় ই—ব্যবস্থাপনা নামের লিংকে প্রবেশ করে অনলাইনে এপিএসসি সফটওয়ারে ডাটা এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও তৃতীয় ধাপে বেড়ে ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এই বর্ধিত সময়ের মধ্যে শেষ করতে পারেনি ৪৩ প্রতিষ্ঠান। সেসব প্রতিষ্ঠানকে আজ সোমবার অফিস চলাকালীন সময়ে জমা দিতে বলা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এমন তথ্য জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আজিজুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রমটি সম্পন্ন করতে বিভাগভিত্তিক প্র্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্ধারিত কর্মকর্তারা টেকনিক্যাল সহায়তা দেবেন। তালিকাভূক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ সোমবারের মধ্যে বিনা ব্যর্থতায় বিদ্যালয় শুমারি ফরম—২০২১ এর হার্ডকপি পূরণ করে উপজেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।
অন্যথায় অনলাইন সার্ভারে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে মর্মে ঘোষণা করতে হলে তার দায়ভার সম্পূর্ণভাবে সংষ্টি প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।



Post Comment