সুবর্ণচরে টিকা নিতে আগ্রহীদের উপচেপড়া ভিড়

মুজাহিদুল ইসলাম সোহেল:


করোনার টিকা নিতে সুবর্ণচরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগ্রহীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রথম দিকে তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন টিকা নিতে আসছে তিন—চার শতাধিক মানুষ।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকে টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন বলে জানান স্থানীয়রা।

তবে আজকে ৪০৪ জনসহ এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩ হাজার ৯ শত ১৬ জন। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে নোয়াখালীর সুবর্ণচরে সাধারণ মানুষের টিকা নেয়ার আগ্রহ বাড়তে থাকে। কেউ মেসেজ পেয়ে আসছেন, আবার অনেকে মেসেজ না পেয়েও ভিড় করছেন হাসপাতালে। এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে টিকা নেয়ার জন্য সুবর্ণচরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় টিকা প্রদানে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে দেখা গেছে।

প্রতিদিনের মত শনিবার সকাল ১০টায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়। কিন্তু সকাল ৭টা থেকে টিকা নিতে আসা মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

সরেজমিনে সকাল ১০টায় গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে নারী পুরুষদের টিকা দেয়া হচ্ছে। কক্ষ থেকে শুরু হওয়া লাইন হাসপাতাল প্রাঙ্গণে মাঠ এঁকেবেঁকে একেবারে প্রধান ফটকের বাইরে চলে গেছে। বাইরে ও সামনের সড়কেও এক থেকে দেড়শ মানুষের দীর্ঘ লাইন।

হাসপাতাল ভবনে নারীরা দু—তিন লাইনে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে অন্তত সাড়ে চারশ মানুষ টিকা নিতে এ কেন্দ্রে এসেছেন।

টিকে নিতে আসা সুইজ গেইট এলাকার ইব্রাহিম খলিল বলেন,তিনি পেশা পল্লী পশু চিকিৎসক,করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে টিকা নিতে এসেছেন। এসেই লম্বা লাইন দেখে ফিরে যাচ্ছেন দুপুরের পরে সময় করে এসে টিকা নেবেন।

চরজব্বার ইউনিয়নের বাসিন্দা উম্মে কুলসুম বলেন, ছোট বাচ্চা বাসায় রেখে সকাল ৮টায় এসেছিলাম। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে এগারোটায় একটু আগে টিকা নিলেন। টিকা কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ধাক্কাধাক্কি এবং অব্যবস্থাপনার অভাব দেখেছি। জানতে চাইলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শায়লা সুলতানা ঝুমা আজকের পত্রিকাকে বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে। প্রতিদিন ৩০০জনকে টিকা নেয়ার জন্য এসএমএস পাঠাচ্ছেন। ১ম পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া হয়েছে ১০ হাজার জনকে। এরপর দ্বিতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা আসে ৩ হাজার ২০০ ভায়াল ।এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৯শ ৬৩ ভায়াল টিকায় ৩ হাজার ৯শ ১৬জন কে টিকা দেয়া হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ