অর্থ সময় আইন-আদালত উপকূল জেলার সময় প্রচ্ছদ Subarna Somoy August 1, 2021 0 Comments নোয়াখালীর সুবর্ণচরে হাটবাজারের রাস্তাঘাট বেহাল দশা, জনদূভোর্গ মুজাহিদুল ইসলাম সোহেল :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অধিকাংশ হাটবাজারের রাস্তাঘাট বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলোয় খানাখন্দ সৃষ্টি হয়েছে, বর্ষা মৌসুমে কাঁদাপানিতে একাকার হয়ে থাকে। এতে ব্যবসায়ী ও ক্রেতারা পণ্যসামগ্রী আনা—নেওয়া করতে ভোগান্তিতে পড়ছেন। ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা নীতিমালায় হাটবাজারের উন্নয়নের জন্য বার্ষিক আয়ের ১৫ শতাংশ ব্যয় করার বিধান থাকলেও স্থানীয় প্রশাসন এসব হাটবাজারের অভ্যন্তরীণ রাস্তাঘাটগুলো সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় ছোট—বড় ৪৮টি হাটবাজার ইজারা দেওয়া হয়েছে, যা থেকে গত অর্থবছরে সাড়ে তিন কোটি টাকা রাজস্ব অর্জিত হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষিপণ্য ও পশুর হাটের জন্য সুপরিচিত উপজেলার চরবাটা খাসের হাট, আটকপালিয়ার বাজার, থানার হাট ও আক্তার মিয়ার হাট,ছমির হাট হাটবাজার। প্রতিদিন স্থায়ী বাজার ছাড়াও এসব জায়গায় সপ্তাহে দুদিন হাট বসে। এসব হাটবাজারের অভ্যন্তরে আট থেকে ১০টি করে পাকা রাস্তা রয়েছে। দীর্ঘ দিন সংস্কার না করায় এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এসব রাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী—ক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের আটকপালিয়ার বাজার হাটবাজারের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে। ছিদ্দির চত্ত্বর মোড় থেকে পরিস্কার বাজার রাস্তা, কাঁচাবাজার এলাকা থেকে হাসঁমুরগীর হাট এবং জামে মসজিদ মোড় থেকে এরশাদ মার্কেট হয়ে খান মার্কেট মোড়ের রাস্তার ইট—খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। আটকপালিয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মাস্টার আজকের পত্রিকাকে বলেন, এ বছর আটকপালিয়ার বাজার হাটবাজার ২৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারা নীতিমালা অনুযায়ী বার্ষিক আয়ের ১৫ শতাংশ হাটবাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা। অথচ গত এক বছরে আটকপালিয়ার বাজার হাটবাজারে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি। উপজেলার চরবাটা ইউনিয়নে খাসের হাট বাজারে গিয়ে দেখা যায়, বাজারটির অধিকাংশ রাস্তাঘাটে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বাজারটির মাঝ দিয়ে চলে যাওয়া সৈকত সরকারী কলেজ হয়ে কাজল মার্কেট সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশে বড় বড় গর্ত। এগুলোয় বৃষ্টির পানি জমে আছে। চরজুবিলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘পরিষদ হাটের ইজারার মাত্র ৫ শতাংশ টাকা পায়। উন্নয়ন বরাদ্দ না থাকায় বাজারের রাস্তাঘাটগুলো সংস্কার করা যাচ্ছে না। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমি একা কী করব?’তারপর নিজের অর্থায়নে বাজারের অভ্যন্তরে ১০ পিকআপ খোয়া দিয়ে প্রাথমিকভাবে খানাখন্দ ভরাট করে দেয়া হয়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা আজকের পত্রিকাকে বলেন, উপজেলার হাটবাজারের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের জন্য প্রকল্পপ্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। ধারাবাহিকভাবে সব হাটবাজারের রাস্তাঘাট সংস্কার করা হবে।
Previous post ম্যাজিস্ট্রেট ও র্যাব দেখে পালিয়েও রক্ষা হলোনা Next post সুবর্ণচরে টিকা নিতে আগ্রহীদের উপচেপড়া ভিড়
Post Comment Cancel reply Comments Name Email Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
Uncategorized আইন-আদালত জাতীয় জেলার সময় প্রচ্ছদ সুবর্ণচরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় , ভ্রাম্যমান আদালতের জরিমানা
Uncategorized শিক্ষা ও সাহিত্য নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের তুলে দিল মুজিব বর্ষের শিক্ষা সামগ্রী
Uncategorized জাতীয় জেলার সময় প্রচ্ছদ মুহুর্তের খবর ইটভাটা ও পোল্ট্রির বর্জ্যের দূষণ বন্ধের দাবীতে সুবর্ণচরে মানববন্ধন
Uncategorized হাতিয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন : সাত ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ।
Post Comment