সুবর্ণচরে ইয়াবাসহ দুই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচরের চর মজিদে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে চরজব্বার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার মধ্য চরবাটা গ্রামের মৃত হাফিজুর রহমান খোকন সর্দারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ(২৯) ও তার সহযোগী পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবদুর রহিম (৩৩)।

সোমবার দুপুরের দিকে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এর আগে তাদেরকে গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চর মজিদ ভঁূঞারহাট বাজার ও চর মজিদ কলোনীর রাস্তার মাথা থেকে আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার চরমজিদ ভূইয়ার হাটে ইয়াবা বেচাকেনা চলছে।ব্যবসায়ী কালা আজাদের কাছ থেকে ইয়াবা কিনে যাওয়ার পথে ভূঁঞারহাট বাজার থেকে ইয়াবা সেবক ব্যবসায়ী আবদুর রহিমকে ১৫ পিস ইয়াসহ আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পাইকারি ইয়াবা বিক্রেতা আবুল কালাম আজাদকে চর মজিদ ভূঁঞারহাট কলোনীর রাস্তার মাথা থেকে আটক করে পুলিশ।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান,মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামি দুইজনেকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ