সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩
সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:
সুবর্ণচরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী মারা গেছেন।একই ঘটনায় অপর জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা নিহত রনি দাদি নুরজাহান বেগম(৭০) চাচাতো বোন সোনিয়া আক্তার(১৩) ও তানিয়া আক্তার (৮)। আজ (সোমবার) দুপুর ১টার দিকে চরআমান উল্যাহ ইউনিয়নে নুরুল হক এর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রনি আক্তার উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা হালিম বাজারের ব্যবসায়ী রনি আইসক্রিম ফ্যাক্টরি স্বত্বাধিকারী নুরুল হক এর মেয়ে। সে চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে নুরুল হক তার পরিবারের লোকজন নিয়ে শুকনো খড়ের গাদা স্থাপন করতে পুকুর পাড়ে লম্বা একটা কাঁচা তুলা গাছ মাটিতে পুঁতার জন্য নিচ থেকে উঠাতে গেলে পাশে বিদ্যুতের লাইনের সাথে লেগে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তারসহ ৪জন আহত হয়। আহতদের দ্রুত চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করে এবং অপর ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন জানান,তারা নিজেরা পারিবারিক ভাবে কাজ করছিল। অসাবধান বসত হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে লেগে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউল হক জানান, ঘটনাটি আমরা জেনেছি এবং ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment