সুবর্ণচরে নিজের অমতে বিয়ে দেয়ায় আত্মহত্যা

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে বিবি রাবেয়া (১৯) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য মতে, গেলো কোরবান ঈদের পরের দিন বিবি রাবেয়াকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে না দিয়ে মা বাবার পছন্দের ছেলের সাথে অন্যত্র বিয়ে দেয়ায় নিজেই তা মেনে নিতে পারেনি। ফলে বিয়ের ২৩দিন পর মা বাবার সাথে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আঁড়ির সাথে ওড়না পেঁচিয়ে বিবি রাবেয়া আত্মহত্যা করেছেন। পরে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেন ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়খালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

1 comment

comments user
mohiuddin

মেয়েটার বিয়ে হলে সেই সম্পর্কে ভাবি হতো। যাহোক মেয়ে বিয়ে অমত হলে দেশে আইন আদালত ছিল। তার এহেন জগন্যতম কাজ আমার কাছে খুবই নিন্দিত এবং সমাজ বিবর্জিত। ভবিষ্যতে আর কোন মেয়ে যেন এরকম না করে সেই কামনা করছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ