সুবর্ণচরে জাতীয় শোক দিবস পালিত
মুজাহিদুল ইসলাম সোহেল::
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সারাদেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল আটটায় সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি মেনে উপজেলা মডেল মসজিদে পবিত্র কোরআন খতমের মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, চরজব্বার থানা, সৈকত সরকারি কলেজ, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, চরজব্বার ডিগ্রী কলেজ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিক ও অন্যান্যরা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চূয়ালী চিত্রাংকন প্রতিযোগিতার ১০বিজয়ীকে মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন দুই উদ্যোক্তাতে ঋণ দেয়া হয়। এছাড়া সুবর্ণচরের অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা দেয়া হয়।



Post Comment