নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মোহাম্মদ সিরাজ উদ্দিন(৫০)।

তিনি উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের পূর্ব চরবাটা গ্রামের সাহেব বাজার এলাকার বাসিন্দা।তিনি ঐ গ্রামের হামিদ আলী হাজি বাড়ির মৃত সামছল হকের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বলেন, গতকাল দুপুরে সিরাজ উদ্দিন বাড়ির পাশের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এ সময় জমির আইলে তাঁকে একটি সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে কলাগাছের ছাল দিয়ে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে আসেন।
পরে সিরাজ উদ্দিনের স্বজনেরা স্থানীয় একজন ওঁঝাকে বাড়িতে ডেকে আনেন। কিন্তু এতে তাঁর কোনো উপকার হয়নি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সুবর্ণচর মাইজদি সড়কের সোনাপুরে তিনি মারা যান। এর পর বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ