হত্যা মামলা উঠিয়ে নেয়ার প্রস্তাবে সুবর্ণচরে ইউপি প্রার্থীকে ঝাডু পিটুনী

সুবর্ণচর প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরের ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চরকাজী মোখলেছ গ্রামে নিহত প্রবাসী কামালের স্ত্রীকে হত্যা মামলা তুলে নিতে প্রস্তাব দেয়ার অভিযোগে এক ইউপি মেম্বার প্রার্থীকে ঝাডু পেটা করার অভিযোগ উঠেছে । সকাল থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বুধবার সকালে চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে।
নারীর ভাষ্য, বাড়িতে লোকজন নিয়ে এসে ইউপি মেম্বার প্রার্থী সেলিম বলেন তোমার স্বামীতো মরে গেছে টাকা নিয়ে এসেছি টাকা নিয়ে যাও। হত্যাকারীদের পক্ষ হয়ে মামলাটি ৭ লক্ষ টাকা দিয়ে প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন। তিনি বলেন আমি মামলা করেছি মামলা আইনের আওতায় আছে আমি টাকা নেব না।
ঐ নারী বলেন, আমার স্বামীর হত্যাকারীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে হত্যা মামলা উঠাইয়া নেয়ার জন্য আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিয়ে আসছেন।এরই ধারাবাহিকতায় মেম্বার প্রার্থী সেলিম আমার বাড়িতে এসে মামলা উঠিয়ে নিতে হুমতি দেন।
তিনি বলেন, এ বছরের জুন মাসের ৯ তারিখে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে তার স্বামীকে একই এলাকার মাইন উদ্দিন,ইসমাইল ,রফিক,সেলিম,মাসুদ,আবুল কালামসহ অনেকেই পিটিয়ে হত্যা করে। এঘটনায় প্রবাসী কামালের স্ত্রী ঐ নারী বাদী হয়ে চরজব্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। ৭ লক্ষ টাকা না নিলে তাঁর দুই সন্তানসহ তাকেও মেরে ফেলা হবে। তখন ঐ নারী বলেন, আমার স্বামীকে মেরে ফেলেছে আমি টাকা দিয়ে কি করব। পরে তিনি ঘরে গিয়ে ঝাডু এনে পিটিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী সেলিম বলেন, সকাল থেকে আমি এলাকায় গণসংযোগে করি। আশেপাশের সকল বাড়িতে গণসংযোগ করে ঐ বাড়িতে আসলে প্রবাসী কামালের স্ত্রী আমার উপর হামলা করেন। আমাকে আক্রমণ করার জন্য আসলে আমি বের হয়ে চলে আসি।
তিনি বলেন, আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।আমার নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর প্ররোচনায় প্রবাসী কামালের স্ত্রী আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি খুবই বিব্রত কর অবস্থায় পড়ে গেছি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ