সুবর্ণচরে আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি ::


নোয়াখালীতে  বিশেষ অভিযান চালিয়ে ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হোসেন মাঝি (৪৫)কে গ্রেপ্তার করেছে সুবর্ণচরের চরজব্বার থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের চর রশিদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ হোসেন মাঝি (৪৫) সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর রশিদ গ্রামের মৃত হাসেমের ছেলে ।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলায় ২ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ