সুবর্ণচরে ওসি নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার দুই
মুজাহিদুল ইসলাম সোহেল:
নোয়াখালীর সুবর্ণচরের ওসির নম্বর ক্লোন করে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে সোমবার রাতে ঢাকা জেলার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ।
৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মো.মনির আহমেদের কাছ থেকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) সরকারি মোবাইল ক্লোন করে প্রতারক চক্র ৮টি নাম্বার দিয়ে এসব টাকা হাতিয়ে নেন।
আটককৃতরা হলেন,চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার মান্দারতলী গ্রামের সেফুল ইসলামের ছেলে নবীর হোসেন(৩১),নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বারাহী নগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাকছুদুর রহমান(৩২)।
পুলিশের ভাষ্য, সরকারি মোবাইলফোন নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম্বার থেকে হাতিয়ে নেয়া টাকা গুলো ক্যাশ আউট করা হয়েছে পুলিশের তদন্তে জানা যায়। তাঁরা দুইজন বিকাশে দোকানের মাধ্যমে প্রতারক চক্রকে সহযোগিতা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) মো. জিয়াউল হক বলেন, তাঁর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার চক্রের সাথে জড়িত দুবজিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
বিকাশ ও বিভিন্ন এজেন্টের সহায়তায় ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকী টাকাসহ তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



1 comment