নোয়াখালীর সুবর্ণচরে বিরল প্রজাতির শকুন বনে অবমুক্ত

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করে বনে অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন। শকুনটির (Himalayan griffon) বৈজ্ঞানিক নাম: Gyps himalayensis.

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশন (বিএডিসির) ঝাউ বনে শকুনটি অবমুক্ত করা হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, আট দিন আগে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজারের পাশে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে এলাকাবাসী। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার ডিপটির সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে শকুনটিকে প্রেরণ করা হয়। প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে পরে উপজেলার চর আলাউদ্দিন রেঞ্চের বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ৮দিন পরিচর্চা দিয়ে সুস্থ করে তুলে শুকুনটিকে অবমুক্ত করেন।এই শকুনটি আইইউসিএন (International Union For Conservation of Nature) এর লাল তালিকাভুক্ত যা দুর্লভ প্রজাতির।

এ সময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আহমেদ, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ