সুবর্ণচরে ছাউনির টিন কেটে মোবাইল দোকান চুরি

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হেলাল টেলিকম নামের একটি মোবাইল দোকানের ছাউনির টিন কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে চরজব্বার থানার মোড়ে এই চুরির ঘটনা ঘটে।

হেলাল টেলিকমের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। আজ(গতকাল) বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দোকানঘরটি খোলার পর চুরির বিষয়টি জানতে পারেন।

তিনি আরও বলেন, দোকানঘরের ছাউনির টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এসময় চোরের দল ঘরে থাকা বিভিন্ন ব্যান্ডের কয়েকটি মোবাইল সেট, নগদ টাকা ও রিচার্জকার্ড নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় বলেও তিনি বলেন।

চরজব্বার থানার মোড় মার্কেট সাধারণ সম্পাদক মো.আবদুর রব বলেন,মার্কেটের অন্য ব্যবসায়ীরা চুরির বিষয়ে তাকে অবহিত করেছেন। মার্কেটের নিরাপত্তা প্রহরী থাকার পরও চুরির ঘটনা ঘটায় তিনি উদ্বিগ্ন। নিরাপত্তা প্রহরীর দায়িত্ব অবহেলাকে দায়ী করেন তিনি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক তারিক খন্দকার জানান, বিষয়টি অবহিত হয়েছি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ