নোয়াখালীর সুবর্ণচরে সেই ফারুক ও খসরু পেলেন ‘আনারস প্রতীক’
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরজুবিলী ও চরজব্বার ইউনিয়নে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় বিদ্রোহী দুইজনেই স্বতন্ত্রপদে প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক ও যুবলীগের ১নম্বর যুগ্মআহবায়ক সাইফুল্লা খসরু। সেই স্বতন্ত্রপদে বিদ্রোহী দুইজনেই দুই ইউপিতে পেয়েছেন ‘আনারস প্রতীক’ ।
বুধবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন।
ওই দুই ইউপিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন, ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নে মোহাম্মদ হানিফ চৌধুরী, ১ নম্বর চর জব্বার ইউনিয়নে তরিকুল ইসলাম।
চরজব্বার ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক বলেন, অজ্ঞাত কারণে জেলা আহবায়ক কমিটি আমাদেরকে দলীয় মনোনয়ন বঞ্চিত করেছেন।আমরা দলীয় প্রতীক প্রত্যাশী ছিলাম। তৃণমূলে আমার সমর্থন ছিলো। আমরা মানুষের জন্য কাজ করেছি কিন্তু জেলার কর্তা ব্যক্তিরা আমাদের নাম কেন্দ্র না পাঠিয়ে মনোনয়ন বঞ্চিত করেছে।
এদিকে প্রতীক পাওয়ার পর থেকেই মাইকিং করে মাঠ—ঘাটে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোটারদের মনজয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। অনেক প্রার্থী ও তাদের সমর্থকদের আবার সবর দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। চাচ্ছেন দেয়া ও সহযোগীতা।



Post Comment