সুবর্ণচরে নাগরিক অধিকার জোটের উম্মুক্ত আলোচনা
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে নাগরিক সক্রিয়তায় স্থানীয় প্রতিষ্ঠানে সুশাসন জোরদারকরণে নাগরিক অধিকার জোটের উম্মুক্ত আলোচনা ও করনীয় শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পোগ্রাম অফিসার ইফতেখার আমিন আদনানের সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, নাগরিক জোটের আহবায়ক মো. কামরুল আহসান, আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল,সুবর্ণচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ সবুজ, সাংবাদিক আবুল বাসার, সাংবাদিক ছানা উল্যাহ, পলি রানী দাস, তাছলিমা বেগম, মারজাহান বেগম, জাকির হোসেনসহ আরোও অনেকে।
এতে উপজেলার ছয়টি ইউনিয়নের নাগরিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জোটের নেতার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় নাগরিকদের সুশাসন জোরদারকরণে জনসাধারনের পাশে থাকার মত প্রকাশ করেন।



Post Comment