চরজব্বারে স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় চালককে মারধরের অভিযোগ
সুবর্ণচর প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বারে মোঃ রাসেল (২৭)নামের এক মাইক্রো চালককে মারধর ও তার মাইক্রো ভাংচুরের অভিযোগ উঠেছে । আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুকের ভোট করায় তাকে মারধর করেছে নৌকার প্রার্থী তরিকূল ইসলামের লোকজন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চরজব্বর ইউনিয়নে চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।
মোঃ রাসেল জানান,সকালের দিকে সোনাপুর থেকে যাত্রী নিয়ে চরজব্বর ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে স্থানীয় শাহ আলম,শাহ আলমের বাবা,শাহ আলমের বোন,আরো ৫/৬ জন লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়িতে হামলা করে, এলোপাতাড়ি মারধর করে, তিনি আরো জানান, গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক এর ভোট করায় তার উপর হামলা করে প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী মো তরিকূল ইসলামের লোকজন , এঘটনা চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন,এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।



Post Comment