সুবর্ণচরের ছাত্র আকবর হোসেন বাফুফে অনুর্ধ্ব ১৫ বাছাইয়ে নির্বাচিত

সুবর্ণচর(নোয়াখালী ) প্রতিনিধি::


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঢাকায় জন্য নোয়াখালী সুবর্ণচর উপজেলার ছাত্র মো. আকবর হোসেন অনুর্ধ্ব ১৫ বাছাইয়ে নির্বাচিত হয়েছেন। বাফুফে বাছাইয়ে সারা দেশের ট্রায়ালে ৫০ জনের মধ্যে সেই বৃহত্তর নোয়াখালীর একমাত্র ছাত্র যোগ্যতা ও কৃতিত্ব দেখিয়ে সাফল্য লাভ করেন। মো.আকবর হোসেন উপজেলার চরজুবিলীর মো.মোস্তফা(পন্ডিত) এর ছেলে ও শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সেই চরজুবিলী স্টার ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার ।

প্রশিক্ষক মনু বলেন, ক্ষুদে ফুটবলার হিসেবে সেই অত্যন্ত পরিশ্রমি। খেলার প্রতি যথেষ্ঠ আগ্রহ আছে যখন । কোন কাজ তাকে দুইবার বলতে হয় না অল্পতে রপ্ত করতে পারে। তার মেধা ও আগ্রহের কারণে সেই এগিয়ে যাবে।

শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন,আকবরের কৃতিত্ব আমাদের আপ্লুত করেছে। তাঁর প্রশিক্ষক মনু ও নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আকবরের জন্য সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ