সুবর্ণচরে মৎস্য সহব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মুজাহিদুল ইসলাম সোহেল:
নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা মৎস্য সহব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সাসটেইনেবল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর কম্পোনেন্ট-৩; কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাভলীহুড ট্রান্সফরমেষ-এর আওতায় এ সভা হয়।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কর্মকর্তা কৃষিবিদ এস,এ, এম মুনীরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা এসডিএফ কর্মকর্তা আমান উল্যাহসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবী সদস্যরাসহ আরোও অনেকে।
এসময় এসডিএফের কাজের অগ্রগতি ও নদীতে অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মৎস্যজীবীদের সমিতিতে অর্šÍভূক্তি এবং ইলিশ জেলের তালিকা হালনাগাদসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।



Post Comment