সুর্বণচর উপজলোর দুই ইউনিয়ন পরিষদের নবনর্বিাচতি সাধারণ সদস্য ও সংরক্ষতি নারী সদস্যগণ শপথ

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চৈতী সর্ববিদ্যা। দুই ইউনিয়নে সাধারণ সদস্য ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য ৬ জন শপথ নিয়েছেন।
শপথ নেন, ১ নম্বর চরজব্বার ইউনিয়নে ৯জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য, ৫ নম্বর চর জুবিলী ইউনিয়নে ৯জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।
এসকল ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ স্বশরীরে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও ) চৈতী সর্ববিদ্যা। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার স্বার্থে সাধারণ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক মোহাম্মদ ছানা উল্যা। সাংবাদিক লিটন চন্দ্র দাস,মুজাহিদুল ইসলাম সোহেল, আবুল বাসার, আরিফ সবুজ প্রমূখ।

এর আগে, গত ১৬ মার্চ বিকালে নোয়াখালী জেলা প্রশাসনের মিলনায়তনে নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা আওয়ালী লীগ সভাপতি অ্যাডভোকেট মো.ওমর ফারুক ও সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব সাইফুল্যাহ খসরু শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী জেলার ২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ