সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. আবরার(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আবরার ৭ নম্বর পূর্বচরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মোহাম্মদ করিমের পুত্র।
তিনি একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে লাইট হাউজ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত।
শিশুটির মৃত্যুর খবরে তৎক্ষণাৎ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিরব পল্লীতে চলছে শোকের মাতম। লোনাজলে ভাসছে হাজারো বুক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কমিউনিটি উপস্বাস্থ্য কর্মকর্তা কাজী মো. শহিদ উল্যাহ জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Post Comment