সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় যুবকের উপর হামলা

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালী সুবর্ণচরে পাওনা টাকা চাওয়ায় খন্দকার মোঃ দিদারুল আলম (২৯)নামের এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় চরবাটা খাসেরহাট রাস্তা মাথায় এ ঘটনা ঘটে।

হামলাকারী নাম তানজিদ হোসেন নিরব(২৮)।সে ৫নম্বর চরজুবলী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ছুটকি বাড়ির মোঃ ইউছুপের ছেলে।

ভুক্তভোগী দিদারুল আলম জানান, গত ৮ মাস পূর্বে তানজিদ হোসেন নিরব তাঁর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। টাকা চাইতে গেলে সে দিবে না বলে উল্টো ধমক দিয়ে তার উপর হামলা করে। এক পর্যায়ে নিরব উত্তেজিত হয়ে রড দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা জানান, পাওনা টাকা চাওয়াতে ব্যবসায়ী খন্দকার মোঃ দিদারুল আলমকে তানজিদ হোসেন নিরব তাঁর উপর হামলা চালায়, ঘটনাস্থল সে গুরুতরে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চরজব্বর থানা কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক উৎপল দেওয়ান জানান, এই ঘটনায় ভুক্তভোগী চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ