বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন: নোয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীকে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান ভূঁইয়াকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুই ঘন্টাব্যাপী স্থানীয় আল আমিন বাজারে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীতে স্থানীয় লোকজনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে চরওয়াপদা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীকে নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবী করেন। একই সাথে এ ঘটনার সাথে কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান ভঁইয়াকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনায় ভুক্তভোগীর ছেলে ইউপি সদস্য রিপন বাদি হয়ে যে মামলা করেছে সেই মামলা ইতোমধ্যে প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। ওই মামলায় চেয়ারম্যান আবদুল মন্নানকে আসামিও করা হয়নি, কিন্তু তারপরও একটি কুচক্রিমহল ওই ঘটনার সাথে চেয়ারম্যান জড়িত আছে বলে মিথ্যা প্রচার করছে।

প্রসঙ্গত, গত পহেলা জুলাই শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারীকে পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন করে। ঘটনায় ভুক্তভোগির পরিবারের লোকজন ওই ঘটনার সাথে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁঞা জড়িত ছিলো বলে দাবি করে। কিন্তু পরবর্তীতে ভুক্তভোগির ছেলে বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও সেখানে চেয়ারম্যানকে আসামি করেন নি। একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী ভুক্তভোগির পরিবারের। আহত নাছির উদ্দিন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ নেওয়াজসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ