সুবর্ণচরে বাবা-মাকে আটক রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,ঘটনাস্থল পরিদর্শন করেছে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা

সুবর্ণচর (নোয়াখালী) সংবাদ সংগ্রাহকঃ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে আটক রেখে মেয়েকে ধর্ষণের অভিযোগের ঘটনায় ঘঁনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৈাতি খীসা। বুধবার দুপুরের দিকে তিনি ঘঁনাস্থল পরিদর্শন করেন।্
এ সময় উপস্থিত ছিলেন,চরজব্বার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.জয়নাল আবেদীন,পরিদর্শক দিপক চন্দ্র দেবনাথ,মো.মনির হোসেন প্রমূখ।

এর আগে গতকাল মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮জনকে আসামী করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে।

উরল্লখ্য, পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে ঘরে থাকা তাদের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। পরে জাতীয় সেবা ৯৯৯ এ কল দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ