সুবর্ণচরে জুয়ার আসর থেকে আটক চার ব্যক্তি পালিয়েছে
সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে জুয়ার আসর থেকে আটক চার ব্যক্তি পালিয়ে গেছেন।
এদিকে আটকদের নাম-ঠিকানা লিপিবদ্ধ না করায় তাৎক্ষণিক প্রকাশ করতে পারেন নি চরজব্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়া হাট-কলারহাট বাজার সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুলিশের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফদিয়ে ওই চার ব্যক্তি পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার ব্যক্তিদের পুনরায় আটক করতে পারেনি বলে জানিয়েছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
জানা যায় , রাত ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটে মোবাইলে অ্যাপে লুডুর সাহায্যে জুয়া খেলারত চারজনকে আটক করেন চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেন। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার পথে চরহাসান ভূঁইয়ার হাট- কলারহাট বাজার সড়কে পৌঁছলে পুলিশের সিএনজি চালিত অটোরিকশা থেকে তারা পালিয়ে যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আসামী পালানোর বিষয়টি কাছে নিশ্চিত করলেছে পুলিশ।
ওসি আরও বলেন, চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের নেতৃত্বে চারজনকে আটকের পর থানায় আনার সময় তারা পালিয়ে যান। মাত্র একজন কনস্টেবল থাকায় এমন ঘটনা ঘটেছে।
জানতে চাইলে এসআই নুর হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে ফোন করলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।



Post Comment