ভোট কারচুপির অভিযোগ জেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম চৌধুরীর

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :


নোয়াখালীর সূবর্ণচর উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় গণনার দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। তাঁর প্রতীক ছিল দোয়াত কলম।আর বিজয়ী প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর প্রতীক ছিল আনারস।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম কাছে তিনি লিখিত অভিযোগ করেন। নির্বাচন কার্যালয়ে অভিযোগটি গ্রহণ করা স্বাক্ষর ও তিনি সংরক্ষণ করেন।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূণরায় গণনার অভিযুক্ত কেন্দ্রগুলো হল-চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন এন এ প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় । এছাড়া এক হাজার ৯৪১ ভোট পূননিরিক্ষণের দাবি জানাই।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা তা রিসিভ করেছি। তবে বিষয়টি আমাদের দেখার বিষয় না। এটি এখন নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দিতে হবে।

নির্বাচনে ৬১ কেন্দ্রে আতাহার ইশরাক শাবাব চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় দুই লাখ ২৫ হাজার ১৮৮ ভোটের মধ্যে ৬১ কেন্দ্রে মোট ৭৬ হাজার ৫০৭ ভোট পড়েছে। এরমধ্যে এক হাজার ৯১৪ অবৈধ ভোট বাদ দিয়ে ৭৪ হাজার ৫৯৩ বৈধ ভোট গণনা করা হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ