দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ যুবক আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে এক বাড়ি থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে একই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মূর্তিটির দৈর্ঘ্যে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চি এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের ছিল। জব্দকৃত কষ্টি পাথরের এই মূর্তিটির আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা বলে জানা গেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ