হাস্যরস, কিপটেমি আর বাস্তবতা—সব একসাথে “হিসেবী কিপটে”-তে

নোয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় পর্যায়ে নির্মিত হলেও দেশের নাট্যপ্রেমী দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিক কমেডি নাটক “হিসেবী কিপটে”। তরুণ নির্মাতা জিসান রহমান-এর রচনা ও পরিচালনায়, ‘সুবর্ণ নাট্যদল’ প্রযোজিত, এই নাটক ইতোমধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি এর ৭ম পর্ব টিম নোয়াখালী ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। খুব শিঘ্রই মুক্তি পাবে ৮ম পর্ব।

নাটকটির মূল চরিত্রে অভিনেয় করেছেন আবদুল করিম— সে এক অসামান্য হিসেবী ও কিপটে ব্যক্তি। তার চরিত্রের মাধ্যমে সমাজের কৃপণতা, সংকীর্ণতা ও মজার ঘটনা, দিকগুলোকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।

অভিনেতা আবদুল করিম বলেন, “এই চরিত্রটা আমি মন থেকে ধারণ করেছি। আমাদের চারপাশে এমন কিপটে মানুষ দেখা যায়, যারা হাস্যরসের উৎস হলেও একধরনের বাস্তবতা বহন করে। দর্শকরা যখন হাসে, তখন আমি বুঝি আমরা সফল।”

এই নাটকে একটি স্থানীয় নাট্যদল রয়েছে, যারা স্বপ্ন দেখে একদিন জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে নাটক নির্মাণ করার। কিন্তু বাস্তবতা ভিন্ন—দলের সদস্যদের পারিবারিক নানা সমস্যা ও স্থানীয় অবহেলার কারণে সেই দল ভেঙে যাওয়ার পথে।

সাংবাদিক আহসান হাবিব বলেন, “এই নাটক শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক দলিলও। স্থানীয় পর্যায়ের নাট্যচর্চা, গ্রামীণ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার প্রতিচ্ছবি হিসেবেও এর মূল্য আছে। এমন উদ্যোগ জাতীয় পরিসরে জায়গা পাওয়ার যোগ্য।”

তবুও এই নাটক উঠে এসেছে এক অন্যরকম উদাহরণ হয়ে—লোকজ সংস্কৃতি, হাস্যরস এবং বাস্তব জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই নাটককে ইতিমধ্যেই কেউ কেউ আখ্যা দিচ্ছেন “লোকজ ধারার ডিজিটাল রূপান্তর” হিসেবে।

পরিচালক জিসান রহমান বলেন, “আমরা চেয়েছি, গ্রামের সরল মানুষদের হাসি-কান্না, স্বপ্ন আর প্রতিবন্ধকতাগুলো যেন নাটকের মাধ্যমে সবার সামনে তুলে ধরি। হিসেবী কিপটে সেই চেষ্টারই একটি অংশ। আমরা ইতিমধ্যে ১২ পর্ব পরিকল্পনা করেছি। এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি, তা আমাদের আরো অনুপ্রাণিত করছে।”

‘সুবর্ণ নাট্যদল’ এর প্রয়াস স্থানীয় প্রেক্ষাপটে নির্মিত নাটকও, যে বৃহত্তর পর্যায়ে দর্শকপ্রিয়তা পেতে পারে, তার প্রমাণ দিচ্ছে। ডিজিটাল মিডিয়ায় গ্রামীণ কনটেন্টের এই নতুন জোয়ারকে বিশেষজ্ঞরা দেখছেন বাংলা নাটকের সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ